প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৭:২৯ পিএম

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার মুনতাজ আলী।
এসময় বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা চেতনাকে জাগ্রত করতে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধা সম্পর্কে ধারণা দিতে হবে। সেই সাথে স্বাধীনতাকে যারা বিতর্কিত করতে চাই। তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।