মাদারীপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
‘মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল জিয়া’
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৭:১৭ পিএম

জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

শনিবার মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতে বাহাদুর এম.এল উচ্চ বিদ্যালয়, আন্ডারচর মাহমুদিয়া ফালিজ মাদ্রাসা ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি আরো বলেন, জিয়াউর রহমানদের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল অস্ত্রের ঝনঝনানি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ছাত্রদের হাতে অস্ত্রের বদলে কাগজ-কলম বই তুলে দিয়েছেন।কারণ শেখ হাসিনা নিজে শিক্ষিত,এজন্য তিনি শিক্ষার মর্ম বোঝেন।দেশের শিক্ষার মান বৃদ্ধিসহ শিক্ষাখাতে উন্নয়নের ধারা চলমান রাখতে তাই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।

আওয়ামী লীগের ভিতরে অনেক সুবিধাবাদি ঢুকে গিয়েছে, যারা প্রকৃত অর্থে আওয়ামীলীগের ভাল চায় না। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিিনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহসভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান আঃহাই, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কাদের প্যাদা, সিডি খান ইউনিয়নের চেয়ারম্যান চানমিয়া সিকদার, সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান সেলিম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ শামীম হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft