বাল্যবিয়ে পুরোপুরি বন্ধে আরও ৩শ’ বছর দরকার: ইউনিসেফ
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৬:২৯ পিএম আপডেট: ০৬.০৫.২০২৩ ৬:৩১ পিএম

সারাবিশ্বে বাল্যবিয়ের সংখ্যা কমেছে। তবে এখনো পুরোপুরি নির্মূল হয়নি। পুরোপুরি বাল্যবিয়ে বন্ধে আরও ৩০০ বছর লাগবে। নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। 

ইউনিসেফ বলেছে, বাল্যবিয়ের হার হ্রাস পেয়েছে। এটি সাধুবাদ পাওয়ার মতো একটি ব্যাপার। কিন্তু ২০৩০ সালের মধ্যে বিশ্বকে বাল্যবিয়ে মুক্ত করার যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা রয়েছে, সেটি পূরণের ধারেকাছে বিশ্ব নেই।

ইউনিসেফের প্রতিবেদনের প্রধান লেখক ক্লডিয়া ক্যাপা বলেন, ‘গত ১০ বছরে বাল্যবিয়ের হার ২৩ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে। কিন্তু ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল করার লক্ষ্য পূরণের জন্য এই অর্জন যথেষ্ট নয়। 

এখনো প্রতিবছর ১ কোটি ২০ লাখেরও বেশি মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে, যাদের বয়স ১৮ বছরের কম। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে বাল্যবিয়ে সম্পূর্ণরূপে নির্মূল করতে আরও অন্তত ৩০০ বছর সময় লাগবে।’ 

জাতিসংঘ অনুমান করছে, ১৮ বছরের কম বয়সী জীবিত ৪৬ কোটি মেয়ে বাল্যবিয়ের শিকার হয়েছে এবং প্রতিবছর ১ কোটি ২০ লাখ মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইউনিসেফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft