হঠাৎ বৈশাখের বৃষ্টিতে ভিজলো রাজধানী
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৪:৩০ পিএম

শনিবার (৬ মে) দুপুরে বৈশাখের বৃষ্টিতে ভিজলো ঢাকা। রাজধানীর বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। এক পশলা বৃষ্টি যেন শীতল করে দিয়ে গেলো রাজধানীকে। 

দুপুরের দিকে হঠাৎ মিরপুর, উত্তরা, বাড্ডাসহ কিছু কিছু স্থানে বৃষ্টি শুরু হয়। এর আগে, মেঘের গর্জন এই বৃষ্টির বার্তাই দিচ্ছিলো। ১৫ মিনিট পরই থেমে যায় কাঙ্ক্ষিত বৃষ্টি। 

জানা গেছে, রাজধানীর মিরপুর, ধানমণ্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়দাবাদ, কাজলা, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির নামার আগে এসব এলাকার আকাশ অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পর কোথাও কোথাও অঝোর ধারায়, আবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft