শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে বিডিইউ প্রশাসনের শোক
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৪:১৪ পিএম


শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এর মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলাম জোয়ার্দার এবং মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

শনিবার (৬ মে) উপাচার্য উপ-উপাচার্য এবং মাননীয় ট্রেজারার মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এর মা রহিমা ওয়াদুদ ০৬ মে আনুমানিক দুপুর ১২ টার দিকে  রাজধানীর কলা বাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলা ৮৯ বছর।

শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি ০৭ মে সকালে তিনি দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft