নাটোরে ভূ-উপরিস্থ ও বৃষ্টির পানি সংরক্ষণে খাল খনন
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ২:৫৭ পিএম

নাটোরের নলডাঙ্গায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাল খননের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপতিপারা খাল (কুচামারা ব্রিজ হতে ঝোপদুয়ার) ব্রিজ পর্যন্ত ১৩.৪৫ কিলোমিটার খাল খনন কাজের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন-নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।

এই খাল খননের ফলে ২ হাজার ৬৪০ জন কৃষকের এক হাজার ৮’শ হেক্টর জমি সেচ সুবিধা পাবে। ফলে জমিগুলোর জলবদ্ধতা দ্রুত নিরসন হবে। 

একই সাথে কৃষকরা এসব জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ খাল খননের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেচ সম্প্রসারণ সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, নাটোর জোনের সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, উপসহকারী প্রকৌশলী মুজিবর রহমান ও আব্দুল মতিন , নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft