হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কৃষকলীগ
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ২:৩৭ পিএম

"কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় অর্থের অভাবে কাটতে না পারা বর্গাচাষি অসহায় কৃষকের ক্ষেত থেকে ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির গৃহীত গরিব, অসহায় কৃষক এর ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লগ কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার (৬ মে) বেলা ১১টায় পৌরসভার ছোটডাঙ্গাপাড়া এলাকার কৃষক জাহিদুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলে দেন তারা।

হাকিমপুর (হিলি) উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম এর নেতৃত্বে ধান কাটা কর্মসূচি বেলা ১১টা থেকে ২৫ জনের সহযোগিতায় এ ধান কাটা শুরু করে কৃষক লীগ নেতাকর্মীরা।

কৃষক জাহিদুল ইসলাম বলেন, অর্থের অভাবে কাটতে না পারায় চলতি বোরো মৌসুমে কাল বৈশাখী'র ঝড়-বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে বড়ই দুশ্চিন্তায় ছিলাম। রাতে মুঠোফোনে পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম এর সাথে কথা হয়। 

আজ সকালে হাকিমপুর হিলি'র কৃষকলীগের নেতাকর্মীরা আমার দেড় বিঘা (৫০ শতক) জমির ধান কেটে, মাড়াই শেষে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। আমি প্রধানমন্ত্রী ও কৃষকলীগের নেতাকর্মীর জন্য দোয়া করি।

হাকিমপুর হিলি পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাকিমপুর হিলি পৌরসভার বর্গাচাষি অসহায় কৃষক অর্থের অভাবে কাটতে না পারায় পাকা ধান কেটে, মাড়াই শেষে কৃষকের ঘরে তুলে দেওয়া হয়েছে। আমরা পৌরসভার ছোটডাঙ্গাপাড়া গ্রামের জাহিদুল ইসলাম নামে এক অসহায় কৃষকের পাকা ধান কেটে, মাড়াই শেষে ঘরে তুলে দিয়েছি। 

চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করে যাচ্ছে সরকার। বাংলাদেশ কৃষকলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

অসহায় কৃষকের ধান কাটা ও মাড়াই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন-উপজেলা কৃষকলীগের সভাপতি জনার্দন চন্দ্র, সাধারণ সম্পাদক মহাসিন আলী, পৌর কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, কৃষকলীগ নেতা, জুয়েল সরদার, রাজিউর রহমান মার্শাল, মাজেদুল ইসলাম, ইউনুস আলী, শামীম সরদার, জোসেফ হাসদা, আব্দুর রাজ্জাক, তোফাজ্জল হোসেনেসহ আরও অনেকে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft