সংক্ষিপ্ত সিলেবাসে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮:০২ পিএম

আগামী ২০ মে থেকে শুরু হবে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবার এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে সর্বনিম্ন ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

শুক্রবার (৫ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ীই এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যেই সিলেবাস অনুযায়ী বোর্ড পরীক্ষা নেয়া হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

ইমদাদুল হক আরও জানান, গুচ্ছ পদ্ধতিতে থাকা ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। 

‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। ‘বি’ ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি। ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৩ জন। ‘সি’ ইউনিটে (বাণিজ্য) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬টি। ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ১২ জন শিক্ষার্থী।

আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।

 ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গুচ্ছের ভর্তি পরীক্ষা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft