বিশ্বরেকর্ড গড়লেন বাবর
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৭:৫৬ পিএম

ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আজ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর। 

এতদিন এই বিশ^রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১০১তম ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করেছিলেন আমলা। আট বছর পর আমলাকে সরিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হলেন বাবর। 

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে বাবরের পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রঢোজন ছিলো বাবরের। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন বাবর। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft