প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৬:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
নবীনগর থানা পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান-উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর ও জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ সব ড্রেজার মেশিন ও ড্রেজারে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করেন।
এ বিষয়ে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, মুনাফালোভী অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার ২টি ইউনিয়ন থেকে ৮ টি ড্রেজার মেশিন, পাম্প ও পাইপসমূহ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।