প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:১২ পিএম আপডেট: ২৮.০৪.২০২৩ ৪:১৪ পিএম

সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আইনগত সহায়তার কমিটির উদ্যোগে সকালে আদালত চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি এবং জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় “বিনা সহায়তায় নিন আইনের সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, গরীব দুখী মানুষ যারা আর্থিক কারণে মাললা পরিচালনা করতে অক্ষম, তাদেরকে জেলা আইনগত সহায়তা কমিটি বিনা খরচে আইনি সহায়তা প্রদান করে। এ ধরণের সহায়তা নেয়ার ক্ষেত্রে প্রচারণার অংশ হিসেবে উল্লেখিত কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, অনেক গরীব দুখী মানুষ মামলার কারণে আইনি জটিলতায় পড়ে সর্ব শান্ত হচ্ছেন।
এসব মানুষকে সরকার কর্তৃক গঠিত জেলা কমিটির মাধ্যমে জোড়ালোভাবে সাহায্য সহযোগিতা করা হলে এতে ভুক্তভোগী মানুষ উপকৃত হবে এবং সামাজিক সৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে বলে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুল রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা জজ কোটের পিপি এ্যাড. আব্দুর রহমান রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. কায়সার আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার পারভেজ লিমন প্রমুখ।
জ/আ