গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে মনোনয়ন জমা দিলেন যারা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৯:২২ পিএম

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

মেয়র পদে মোননয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এছাড়া স্বতন্ত্র থেকে আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর সিটি নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft