চট্টগ্রাম-৮ উপনির্বাচন: বিপুল ভোটে নৌকার জয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৯:১৮ পিএম

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে রাজনীতির মাঠে থাকলেও কখনো নির্বাচন করেনি তিনি। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য, কয়েকজন জৈষ্ঠ্য নেতাসহ ২৭ জন। 

বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে দলীয় মনোনয়ন পেয়েছিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। 

চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গণে তৃণমূল থেকে উঠা আসা নোমানের মনোনয়ন পাওয়াকে চমক হিসেবে বলা হচ্ছিল। 

তবে ওই আসনে এর আগে একাধিক সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন।প্রথমবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেই আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।

 চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়া নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

রাত সোয়া ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft