নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ৪
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:৫৫ পিএম আপডেট: ২৭.০৪.২০২৩ ৭:০৬ পিএম

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। 

নওগাঁ-রাজশাহী মহা সড়কে জেলার  মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট নামকস্থানে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার  বিকেল ৩টায় ঘটনাস্থলে নওগাঁ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সাথে  বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়।  

আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। 

বর্তমানে নওগাঁ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের নাম পাওয়া গেছে। 

তারা হলো-ফরিদ (৪২), রেজাউল (৫৫), বকুল (৩০), বাদশাহ (৩০), রনি (৩০), শরিফুল (২২) এবং তারিকুল (১৬)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft