গাংনীতে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:৪৬ পিএম

মেহেরপুরের গাংনীতে ওজনের কম দেয়ার অপরাধে দুইটি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার মাঠপাড়ার আল-আমিন বেকারিতে ওজন কম দেওয়ার অপরাধে বেকারি মালিক আল আমিনকে ২০০৯ সালের মান দণ্ড আইনে পাঁচ হাজার টাকা ও একই ধারায় সিনেমা হল পাড়ার শামিম বেকারির মালিক শামিম রেজাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। 

এসময় খুলনা বিএসটিআইয়ের জোনের পরিদর্শক ও গাংনী থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft