নাজিরপুরে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:৫১ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা ভাতিজাসহ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে তারা মনোনয়ন পত্র জমা দেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মো. তানভীর হাসান ডালিম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল সিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি (এরশাদ) নেতা মোহম্মাদ আলী সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান টুবুল, ইসলামি শাসনতন্ত্রের মনোনীত মো. এজাজ খান এ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

জানা গেছে, স্বতন্ত্র  প্রার্থী মোহম্মাদ আলী সিকদার ও রাসেল শিকদার সম্পর্কে আপন চাচা-ভাতিজা। মোহাম্মাদ আলী শিকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনোয়ার হোসেন শিকদারের ছোট ভাই এবং রাসেল শিকদার তার ছোট ছেলে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. শাহীন শরীফ জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকাল বিকাল ৪টা পর্যন্ত ওই ৬ জনে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৩০ এপ্রিল তাদের মনোনয়ন পত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ এবং ২৫ মে ভোট গ্রহণের তারিখ ঘোষনা করা হয়েছে। 

মোট ১৬ হাজার ৮৪৫ জন  ভোটারের মধ্যে ৮ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯জন নারী ভোটার ওই ইউনিয়নের ৯ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। 

উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালাদারের মৃত্যু হয়। ওই পদে  গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার সদর  ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এ জন্য তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে ওই পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft