‘আ.লীগ সরকারের উন্নয়ন অনেকেরই সহ্য হচ্ছে না’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:৪২ পিএম

পরিকল্পনা প্রতিমন্ত্রী  ড.শামসুল আলম বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা অনেকেরই সহ্য হচ্ছে না। দেশ-বিদেশে বসে বাংলাদেশবিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। ওইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকাতে হবে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না।  দেশ ও জনগণের উন্নয়নের জন্য অতীতের ন্যায় আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে নিজেদের মধ্যে ভেদাভেদ পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়নবাসীর মাঝে শাড়ি লুঙ্গি বিতরণকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেছেন।

ছেংগারচর পৌর প্রশাসক আল ইমরান খানের সভাপতিত্বে ও পৌর সহায়ক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সদস্য আরিফউল্লা সরকার, শাহালম সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার জুয়েল সরকার প্রমুখ। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft