ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৯:৩০ পিএম

ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদের পিছনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিহত ওই শিশুর এক ভাই আহত হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ পাড়ার মোঃ মোঃ মুখলেসুর রহমানের দু'ছেলে সাকিব(৭) ও মোঃ হাকিম(১০) আম কুড়াতে যায়। একসময় বজ্রপাত হলে সাকিবের মৃত্যু হয় হাকিম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করে।

দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

তিনি বলেন, শিশুগুলো ঝড় বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অপর ভাই আহত হয়েছে।
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft