ভারতে গেলেন সেনাপ্রধান
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৯:২৩ পিএম

তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে বুধবার (২৬ এপ্রিল) ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। সফর শেষে ৩০ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

সফরকালে ভারতের চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি থাকবেন সেনাপ্রধান। প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন তিনি।

আইএসপিআর জানায়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীপ্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।

এছাড়া সফরকালে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সেনাপ্রধান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft