'হাওয়া'র গান নিয়ে বিতর্ক!
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:০৪ পিএম

জনপ্রিয় ছবি 'হাওয়া'র 'আটটা বাজে দেরি করিস না' গানের স্রষ্টাকে স্বীকৃতি না দেয়ার অভিযোগ উঠেছে। গানটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দেশ ও দেশের বাইরে 'হাওয়া' ছবির জনপ্রিয়তা ছড়িয়েছিল। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও তার ছাপ পাওয়া যায়। ছবিতে চঞ্চল চৌধুরীর অভিনয়ের পাশাপাশি গানগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। হাওয়া ছবির 'সাদা সাদা কালা কালা' থেকে 'আটটা বাজে, দেরি করিস না' সবকটি গানই লোকের মুখে মুখে ছিল। এবার 'আটটা বাজে দেরি করিস না' গান নিয়েই শুরু হলো বিতর্ক।

ভারতের বীরভূমের শিল্পী মনিরুদ্দিন আহমেদের দাবি, তার লেখা এবং তারই গাওয়া 'আটটা বাজে দেরি করিস না' গানটি কিন্তু ছবিতে তাকে স্বীকৃতি দেওয়া হয়নি। ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাস এ প্রসঙ্গে জানান, 'আটটা বাজে, দেরি করিস না' গানটির গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আহমেদ। তার লেখা অসংখ্য গান গেয়েছেন স্বপ্না চক্রবর্তী, আমিনুর রসিদ, কার্তিক দাস বাউল, বাসুদেব দাস বাউলের মতো শিল্পীরা। তিনি বীরভূম জেলা পঞ্চায়েত অফিসের কর্মী ছিলেন এক সময়। সিউড়ি লালকুঠি পাড়ার বাসিন্দা, বয়স প্রায় ৮১।

বিশ্বজিৎবাবু আক্ষেপের সঙ্গেই জানান, গানটি 'হাওয়া' ছবিতে ব্যবহৃত হয়ে জনপ্রিয়তা লাভ করেছে ঠিকই। কিন্তু গানটির রচয়িতা মনিরুদ্দিন আহমেদ যথাযথ সম্মান পেলেন না। ছবিতে শিল্পীর নাম ব্যবহার না করে প্রচলিত গান বলে চালিয়ে দেওয়া হলো কেন? লেখকের হয়ে তিনি 'হাওয়া' সিনেমার পরিচালক, প্রযোজকসহ সব কলাকুশলীর কাছে মনিরুদ্দিন আহমেদের সঠিক মর্যাদা দেওয়ার আবেদন রেখেছেন। তবে তার বিশ্বাস, 'হাওয়া' ছবির পক্ষ থেকে দ্রুত কোনো না কোনো পদক্ষেপ নেয়া হবে। ১৯৮৬ সালে মনিরুদ্দিন আহমেদ এই গানটি লেখেন। একটি ক্যাসেটও প্রকাশ করেন। তবে 'হাওয়া' ছবিতে নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন শিল্পী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft