বাউফলে সিলিন্ডার বিস্ফোরণে কৃষকলীগ নেতার মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:০৩ পিএম

পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাসেল খান (৩৭) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ শ্রমিক। 

গতকাল রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফ কলে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাসেল পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। 

স্থানীয় ও আহত শ্রকিদের সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় পূর্বে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে বরফ কলের আইস মেইকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। 

এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও বরফ কলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। 

বাউফল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান শেখ জানান, আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বিস্ফোরনের কারন উৎঘাটনে তদন্ত চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft