শাকিবের মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:৩৯ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ২:৪১ পিএম

চিত্রনায়ক শাকিব খানের দায়ের করা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ।

বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এবং মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

এদিকে শাকিব খান অসুস্থজনিত কারণে আদালতে হাজির হতে পারেনি। এজন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

রহমত উল্লাহর জামিন নেওয়া এবং শাকিব খানের সময়ের আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান।

এর আগে, ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহ নামক এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft