উর্বশীকে সেটে হেনস্থা, সত্য ফাঁস করলেন অভিনেত্রী
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:২৬ পিএম

অভিনয় ক্য়ারিয়ার যেমনই হোক না কেন, সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় উর্বশী রাউতেলা। অভিনয় ছাড়াও ক্রিকেটে তার বিশেষ আগ্রহ। ইতিমধ্যে ক্রিকেট জগতের বিভিন্ন তারকার সঙ্গে নাম জড়িয়েছে তার। তবে এ বার তাকে নিয়ে অন্য গুঞ্জন। 

তার সঙ্গে নাম জড়াল সামান্থা রুথ প্রভুর প্রাক্তন দেওর অখিল আক্কিনেনির। নাগা চৈতন্যের ভাই অখিল। তার সঙ্গে এই মুহূর্তে ‘এজেন্ট’ ছবির কাজে ব্যস্ত তিনি। গোল বাধল সেখানেই। সিনেমার সেটেই নাকি উর্বশীকে হেনস্থা করেছেন অখিল। খবরটি টুইট করে জানান দুবাইয়ের এক সাংবাদিক তথা স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু। দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। এই প্রসঙ্গে পাল্টা মুখ খুললেন উর্বশী।

ওই সাংবাদিক টুইট করে লেখেন, ইউরোপে সিনেমার শ্যুটিং চলাকালীন উর্বশীকে হেনস্থা করেন তার সহ-অভিনেতা অখিল। শুধু তা-ই নয়, ওই টুইটে দাবি করা হয়, উর্বশী নাকি অখিলকে অপরিণত অভিনেতা বলেছেন এবং তার সঙ্গে কাজ করতেও অস্বস্তিবোধ করেন। এই তথ্য প্রকাশ পেতেই রেগে লাল উর্বশী। ওই চলচ্চিত্র সমালোচক তথা সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেন।

উর্বশী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আমার টিম আপনাকে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে। আপনার মতো অভদ্র সাংবাদিকের অশালীন টুইট সত্যিই বিরক্তিকর। আপনি তো আমার মুখপাত্র নন। তা ছাড়া আপনি একজন অপরিণত সাংবাদিক। আপনার কারণে আমি ও আমার গোটা পরিবার অস্বস্তিতে পড়েছি।’’

চলতি মাসে ২৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে উর্বশী, অখিল অভিনীত ছবি ‘এজেন্ট’। তামিল, তেলুগু, কন্নড়-সহ হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft