পাঁচ মাসেই বড় বোন হলো রণবীর-আলিয়ার মেয়ে রাহা!
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:১৬ পিএম

কাপুর পরিবারে আবারও আসছে নতুন অতিথি। কীভাবে মাত্র পাঁচ মাসের মাথায় রণবীর-আলিয়ার একমাত্র মেয়ে রাহা দিদি হলো সে রহস্য ফাঁস করেছেন দাদি নীতু সিং।

রণবীর-আলিয়ার বিয়ের পাঁচ মাসের মাথায় জন্ম নেয় তাদের একমাত্র মেয়ে রাহা। এবার সেই পাঁচ মাসের মাথায়ই বড় বোন হয়েছে ছোট্ট এ স্টার কিড।

পারিবারিক এ সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নীতু জানান, পরিবারে নতুন সদস্যের আগমনে অসম্ভব খুশি তিনি। তবে এ নতুন অতিথি রণবীর-আলিয়ার ঘরে নয়, এসেছে রণবীরের কাজিন ভাই আরমানের ঘরে।

২০১৪ সালে বলিউডে আরমানের অভিনয়ে হাতেখড়ি হয় ‘লেকার হাম দিওয়ানা দিল’ সিনেমার মাধ্যমে। এরপর স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে সহকারী পরিচালকের কাজ করেন তিনি।

২০২০ সালে বান্ধবী অনিশা মালহোত্রাকে বিয়ে করেন আরমান। আর সে ঘরেই আলো করে এসেছে নতুন অতিথি। আর তাই সেই ছোট ভাইয়ের বড় বোন হয়েছে পাঁচ মাসের ছোট্ট রাহা। এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছে কারিনাসহ কাপুর পরিবারের সব সদস্যরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft