বঙ্গভবন ছাড়ার সময় যা বললেন আবদুল হামিদ
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:২৮ পিএম

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে দুই মেয়াদে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন মো. আবদুল হামিদ। 

এর আগে, মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।

সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. আবদুল হামিদ বলেন, ‘আর প্রত্যক্ষ রাজনীতি নয়; মানুষের সম্মানহানি হয় এমন কিছু করব না।’

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।’

‘আমি মুক্তি পাচ্ছি, এখন সাধারণ নাগরিক হিসেবে ফ্রি চলাচল করতে পারব, এটাই আমার বড় আনন্দ। এখনও তো বের হতে পারিনি, বের হলে অনেক কথা হবে আপনাদের সঙ্গে। বাসায় আসবেন, প্রাণ খুলে মন খুলে কথা বলব,’ সাংবাদিকদের বলেন আবদুল হামিদ।

এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘দেখুন আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে আমার কোনো চিন্তা ছিল না এবং কোনোদিন থাকবেও না। সব রাজনীতিবিদদের এই কথাই বলব যে, এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা যেন রাজনীতি করেন। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে এই কথা বলব।’

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।


-জ/তা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft