১৫ আগস্টের শহীদদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ২:০৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানি গোরস্থানে ১৫ আগষ্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানি কবরস্থানে যান এবং শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে তাঁরা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। তাঁরা শহীদদের কবরে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন। এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

বনানি কবরস্থানে তাঁদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্যান্য শহীদরা চির নিদ্রায় শায়িত রয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর পত্নী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়-স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। 

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft