বিদেশিদের সুদান ত্যাগে সহযোগিতা করা হবে: সেনাবাহিনী
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ২:০৬ পিএম

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের কূটনীতিক ও নাগরিকদের উড়োজাহাজে করে সুদান ত্যাগে সহযোগিতা করা হবে। শনিবার এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর: বিবিসি’র।

এদিকে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র সংঘাত চলছে। ক্ষমতার দ্বন্দ্বে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এই সংঘাতে এরই মধ্যে চার শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সুদানের সেনাপ্রধান ফাত্তাহ আল-বুরহান কয়েক ঘণ্টার মধ্যেই বিদেশি কূটনীতিক ও নাগরিকদের সুদান ত্যাগে সহযোগিতা কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

শনিবার সৌদি আরব দেড় শতাধিক লোক সুদান থেকে ফিরিয়ে এনেছে। 

সুদান থেকে জেদ্দায় ফেরা লোকজনের মধ্যে ৯১ জন সৌদি নাগরিক আর বাকিদের মধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, ফিলিপাইন, কানাডা ও বুরকিনা ফাসোর নাগরিক রয়েছেন। 

তবে শনিবার রাজধানীর সিটি সেন্টারের নিকটে ব্যাপক সংঘর্ষ হয়। এরফলে এ অবস্থায় বিদেশি নাগরিকদের সুদান থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। কীভাবে বিদেশিদের রাজধানী খার্তুম বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো হবে তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুদান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft