ঈদ যাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে: ওবায়দুল কাদের
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:১৮ পিএম

এবারের ঈদ যাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

সেতুমন্ত্রী বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটর বাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।

তিনি বলেন, ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওবায়দুল কাদের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft