৪০ টাকা বেড়ে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:১৬ পিএম আপডেট: ২১.০৪.২০২৩ ১২:১৭ পিএম

ব্রয়লার মুরগির দাম এক দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।

এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

শ্রীপুর ব্রয়লার হাউসের সত্ত্বাধিকারী মো. ফাইয়াজ বলেন, 'বুধবার লেয়ার মুরগি বিক্রি করেছি ৩২০ টাকা আজ (বৃহস্পতিবার) বিক্রি করছি ৩৫০ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি গতকাল (বুধবার) বিক্রি করেছি ২১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা।'

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'মুরগির সরবরাহ কম। এটাও হতে পারে বড় কোম্পানিগুলো কম বিক্রি করছে। তারা মনে করছে ঈদে একটু বেশি মুনাফা করতে পারবে।'

তিনি বলেন, 'তিন হাত পরিবর্তন হয়ে আমাদের কাছে মুরগি আসে। তাই দামটাও একটু বেড়ে যায়।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রয়লার মুরগি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft