সিরাজগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ২:৫৩ পিএম

সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ঐতিহাসিক মুজিব নগর দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ-২ আসন (সিরাজগঞ্জ-কামারখন্দ) সংসদ সদস্য অধ্যপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল, (বিপিএম বার, পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ। 

এছাড়াও জেলা  আওয়ামীলীগের উদ্দ্যোগে শহরের এস এস রোডস্থ দলীয় কার্য্যলয়ে সূর্য্যদয়ের সাথে সাথে  জাতীয় দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র ও সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft