মোটরসাইকেল পারাপারে ১৮ এপ্রিল থেকে শিমুলিয়ায় ফেরি সার্ভিস শুরু
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ২:৪৯ পিএম

মোটরসাইকেল পারাপারের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে ফেরি সার্ভিস চালু করা হবে। প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি সার্ভিস থাকবে। 

রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য জানিয়েছে।

একইসঙ্গে, ১৮ এপ্রিল থেকে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ ঈদযাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে। 

‘এমভি মধুমতি’ ঢাকা সদরঘাট (লালকুঠি) ঘাট থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদ যাত্রা শুরু করবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মোটরসাইকেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft