বিএনপি নির্বাচনে যাবে না: লন্ডন থেকে ফিরে আরিফুল
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭:২৪ পিএম

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে না। তবে সিলেটের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখব।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তবে আগামী ২১ জুনের নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান না জানিয়ে সপ্তাহ-খানেকের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাবেন। 

নির্বাচন নিয়ে অবস্থান নিশ্চিতের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরিফুল হক বলেন, 'আমি সিলেটের মানুষ ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে, পরিবেশ-পরিস্থিতি বুঝে অল্প সময়ের মধ্যে খোলাসাভাবে জানাব।'

যুক্তরাজ্য সফর শেষে ঢাকা হয়ে আজ দুপুর আড়াইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আরিফুল হক চৌধুরী। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক মানুষ তাকে বরণ করেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গত ২ এপ্রিল লন্ডন যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়। এরপর লন্ডনের স্থানীয় একটি সভায় তিনি জানান যে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সিগন্যাল দিয়েছেন, তবে তা গ্রিন না রেড তা তিনি পরবর্তীতে জানাবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রত্যাহারের শেষ সময় ১ ‍জুন। এ নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমে হবে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আরিফুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft