দাম কম বলায় ক্রেতাকে মারধর, দোকান সিলগালা
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৬:১০ পিএম

কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে ধরধরের ঘটনায় কালীগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম কালীগঞ্জে এসে শহরের মিনা বস্ত্র বিতান নামে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন। 

অভিযানটি পরিচালনা করেন-ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান। 

এসময়ে আরো উপস্থিত ছিলেন-নিরাপদ খাদ্য ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তা সহ কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগন।

ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান জানান, গত শুক্রবার ওই প্রতিষ্ঠানে কাপড় কিনতে গিয়ে কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের নজরুল বিশ্বাস নামে এক ক্রেতা মারধরের শিকার হন। 

এছাড়াও দোকান মালিক শিবলী সাদিকের হাতে ওই ক্রেতার পরিবারের মহিলা সদস্যরাও লাঞ্চিত হন। এমন খবরটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরে বিভিন্ন গনমাধ্যমে প্রচার হলে ভোক্তা অধিকারের দৃষ্টিতে আসে। 

এরপর রোববার দুপুরে তাদের একটি টিম কালীগঞ্জে এসে ওই দোকানে অভিযান চালায়। এসময় পার্শ্ববর্তী দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রেতাকে মারপিট অভিযোগের বিষয়টি সত্যতা পায়। এরপর তারা শাস্তিমুলক ওই দোকানটি আগামী ২৭ এপ্রিল পর্ষন্ত বন্ধ রাখতে সিলগালা করে দেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft