প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:২৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া ও মাধ্যমিক পর্যায়ে নবম-দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির সহ আরও অনেকে।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়নে ৪৫০ টি পরিবারের মাঝে ৯০০ ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ সহ ভেড়ার ৩ মাসের খাদ্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম-দশম শ্রেণীর ১৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এসময় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।