সিরাজগঞ্জে তাপদাহে কদর বেড়েছে হাতপাখার
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:২৩ পিএম আপডেট: ১৬.০৪.২০২৩ ৫:৩৫ পিএম

প্রচণ্ড তাপদাহ ও বিদ্যুতের লোড শেডিংয়ে সিরাজগঞ্জে হাত পাখার কদর বেড়েছে। দিনের বেলা প্রচণ্ড গরমে  সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। জীবনে খেটে খাওয়া মানুষের হাঁসফাঁস অবস্থা। 

এই গরমে মানুষের পাশাপাশি প্রাণীকুলও ত্রাহিত্রাহি অবস্থা। গরমের মধ্যে বিদ্যুৎ চলে গেলে সাধারণ মানুষের কাছে এই হাতপাখাই ভরসা। এই গরম একটু স্বস্তির আশায় ডাব, তরমুজ, বাঙ্গি,  ঠাণ্ডা শরবত বা পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে মানুষ। 

আর এই সুযোগে এই সব রসালো ফলে দামও বেড়েছে। কয়েক দিন আগে সিরাজগঞ্জে ৩০ টাকা কেজি তরমুজ বিক্রী হতো অতচ ৩ দিন আগে থেকে ৪০/৫০ টাকা কেজি তরমুজ বিক্রী হচ্ছে ।  

রবিবার সকালে শহরের ব্যস্ততম বাজার স্টেশন এলাকায়, বড় বাজারসহ বিভিন্ন এলাকায়  হাতপাখা কিনতে ক্রেতাদের ভীড় দেখা যায়।  আগে যে হাতপাখা ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হতো বর্তমানে তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। জানা যায় আগের দিনে গরম থেকে স্বস্তি পেতে হাতপাখা ছিল সবার ভরসা। 

বর্তমানে প্রতিটি বাসা-বাড়িতে রয়েছে বৈদ্যুতিক পাখ। কেউ কেউ ব্যবহার করছেন এসি। প্রচণ্ড গরমে লোডশেডিং বেড়েছে। দিন-রাত মিলিয়ে বেশ কয়েক ঘন্টা  ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে অনেকেই ফেরি করে হাতপাখা বিক্রি করছেন।

শহরে  হাতপাখা ব্যবসায়ী আয়নাল শেখ বলেন, ১০ বছর ধরে জেলার বিভিন্ন হাট-বাজারসহ শহরে হাতপাখা বিক্রি করি। সেই টাকায় আমার  চলে সংসার। আমার মতো অনেকেই পাখা বিক্রি করে সংসার চালাচ্ছেন। এ বছর গরম শুরুর প্রথম থেকেই বেড়েছে হাতপাখা কারিগরদের ব্যস্ততা।’

তিনি আরো বলেন , প্রতি পিস ৪৫/৫০ টাকা  করে বিক্রী করেন । 

পাখা ক্রেতা  শহিদুল ইসলাম  (৫৬) বলেন, ‘হাতপাখা সবসময় পাওয়া যায় না, তাই একটা কিনলাম।  দিনে কয়েকবার বিদ্যূত থাকেনা সে সময় পাখা না হলে চলে না। বিদ্যুতের যে অবস্থা তাতে এখন  গরমে  পাখাই ভরসা।’

শহরের বাসিন্দা  আবু সাইদ বলেন, ‘দুটি তাল পাতার পাখা কিনলাম ১১০ টাকায়। এ গরমে বিদ্যুৎ বিভ্রাট তো লেগেই আছে। তাই পাখার কোনো বিকল্প নেই। পাখার বাতাসও অনেক প্রশান্তি দেয়।  

সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ তাপদাহ অব্যাহত থাকবে কিছুদিন। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft