তাড়াশে হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩:৫৮ পিএম

সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর ইউনিয়নের বসবাসরত হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) সকালে মাধাইনগর ইউনিয়ন পরিষদের  প্রাঙ্গণে আয়োজিত চাল বিতরণের শুভ উদ্বোধন করেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান হাবিব। 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আবু হাসেম, প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আব্দুর জলিল, আলামিন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম প্রমূখ। 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft