মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৯:০০ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরই গ্রামে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটে যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায়  অভিযুক্ত শুকুর আলীকে আটক করেছেপুলিশ।

শনিবার বেলা ১১ টার দিকে ওই বখাটের বাড়ির পাশের একটি খাদ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তার ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। 

সকালে প্রতিবেশী আলাল উদ্দিনের ছেলে শুকুর আলী (৩৫) দুই বাড়ির মধ্যখানে অবস্থিত একটি খাদে নিয়ে রাবেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়দের কাছ থেকে হত্যার খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানায় নিহতের বড় ছেলে আলী রেজা।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শুকুর আলী নেশাগ্রস্ত। তাকে আটক করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft