মাদারীপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল-কাপড় বিতরণ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:৪২ পিএম

মাদারীপুরের শিবচরে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেক হাসিনার প্রেরিত বিনামূল্যে ভিজিএফ চাল ও কাপড় বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে পৌরসভার উদ্দ্যোগে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী প্রেরিত বিনামূল্যে ভিজিএফ চাল ও কাপড় বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন-বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অসহায় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে দেশে আর অসহায় হতদরিদ্র জনগণ থাকবে না,সকলেই স্বচ্ছল জীবনযাপন করতে পারবে।'

তাই আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এসময় প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে ৪৮ মেট্রিক টন চাল ও ঈদ সামগ্রী কাপড় বিতরন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশীদ খান,জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী,পুলিশ সুপার মাসুদ আলম, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft