হাকিমপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩০৮১ পরিবার
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:৩২ পিএম

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুরে ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌরসভায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন সহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পৌর সভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।

পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ' বলে মন্তব্য করেন তিনি। 

ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। 
এসময় প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাকিমপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft