আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১২:৪০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়ে বলেছেন, দেশের বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে। শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা জানান, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্নপন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সবার নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


-জ/অ

    
    
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft