ফিফায় নিষিদ্ধ হলো বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১:৫০ এএম

বাফুফে সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়ম লুকানোয় সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছেন। পাশাপাশি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ এ সংস্থা। ফিফার ইথিক্স কমিটি দিয়েছে এমন সিদ্ধান্ত।

ফিফা জানিয়েছে, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এরইমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠিও পাঠিয়েছে ফিফা।

ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ত্রুটি ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার ফিফার সদর দপ্তরে ডাকা হয়। এর আগে, ফিফা বাফুফেতে প্রতিনিধি বসিয়ে অডিট প্রতিবেদনগুলো তদন্ত করেছিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft