নিউ মার্কেটে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৩৬ এএম আপডেট: ১৫.০৪.২০২৩ ১০:৪৮ এএম

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। এতে সাতজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন। এদিকে ফায়ারকর্মীদের পাশাপাশি র্যাব, পুলিশ, নৌ, বিমানবাহিনী, সেনাবাহিনীর ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছেন।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ১৯টি ইউনিটে কাজ শুরু করলেও পরে সর্বশেষ ২৮টি ইউনিট কাজ করছে।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft