ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ: আইজিপি
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৭:২০ পিএম

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে প্রয়োজনে রেলওয়েকেও পুলিশ সহায়তা করবে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও  কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইজিপি বলেন, ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে। এছাড়াও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

আইজিপি আরও বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়াও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজনে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইজিপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft