নাজিরপুরে পিকাপ চাপায় কৃষকের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ পিএম

পিরোজপুরের নাজিরপুরে পিকাপ চাপায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায়। নিহত কামরুল শেখ  উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন মাটিভাঙ্গা গ্রামের মৃত্যু সুলতান শেখের ছেলে। 

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ওই দিন ভোরে তিনি ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি  থেকে বের হন। পরে তার ভাগ্নে বাশার গাজীর মাধ্যমে জানতে পান তিনি আহত হয়েছেন।

নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। 

কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর  সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় সাবেক সচীব আবুল কালাম আজাদের বাড়ি কাছে পৌঁছলে পাটগাতী গামী একটি পিকাপ তাকে চাপা দেয়। 

বিষয়টি ওই পিকাপের কিছু পিছনে থাকা এক মোটর সাইকেল চালক দেখে আমাদের জানান। আমি সেখানে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি। 

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হামায়ুন কবির জানান, ঘাতক পিকাপটিকে  সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

জ/আ  

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft