মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন না আরিফুল
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২:১৮ পিএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। লন্ডনে সফররত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই ইফতার মাহফিল ও সভায় তার বক্তব্যে এ তথ্য জানিয়েছেন। 

লন্ডনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না।’

আরিফুল আরও বলেন, ‘সংবাদমাধ্যমে নানা রকম সংবাদ এসেছে। কোনো সংবাদপত্র লিখেছে, দুই সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি। কিন্তু আমি পাঁচ দিন হয়েছে লন্ডনে এসেছি এবং নেতার সঙ্গে মিটিংও করেছি। তিনি আমাকে সিগন্যালও দিয়েছেন; তবে সেটি গ্রিন সিগন্যাল, না রেড সিগন্যাল—তা সময়ই বলে দেবে।’

সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন মেয়র আরিফুল। এক সপ্তাহ ধরে আরিফুল হক চৌধুরীর নির্বাচনে অংশ নেয়া-না নেয়া নিয়ে বিভিন্ন সূত্র থেকে নানা ধরনের সংবাদ আসছে। সর্বশেষ গতকাল আরিফুল হক চৌধুরীর ঘোষণার মধ্য দিয়ে সব বিভ্রান্তি ও ধোঁয়াশা কেটে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft