চকবাজারে সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১১:৫৪ এএম আপডেট: ১১.০৪.২০২৩ ১:৩৭ পিএম

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাউয়ারের পাশে পাঁচতলা একটি ভবনের সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft