বাধা কাটল দেশে ভারতীয় সিনেমা মুক্তিতে
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১১:৩৯ এএম

অবশেষে বাংলাদেশে ভারতীয় হিন্দি সিনেমা মুক্তির অনুমতি মিলেছে। অর্থাৎ, দেশে হিন্দি বা ভারতীয় যেকোনো ভাষার সিনেমা মুক্তিতে আর কোনো বাধা রইল না।

মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দেশে ভারতীয় সিনেমা মুক্তির ব্যাপারে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে ভারতীয় সিনেমা দেশে আমদানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনটি পেশ করবেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির দুয়ার উন্মোচিত হবে। 

অবশেষে মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানাল, এখন থেকে বছরে ১০টি করে ভারতীয় সিনেমা আমদানি করা যাবে।

এর আগে দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তাদের অনেকেই গত ১৯ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন। 

তারা জানান, দেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে চলবে।

দেশে হিন্দি সিনেমা মুক্তির জোর চেষ্টা শুরু হয়েছিল গত ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের ১০০টি দেশে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তির সময়েই। 

একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ‘পাঠান’ চালানোর উদ্যোগ নিয়েছিলেন পরিচালক অনন্য মামুন। কিন্তু বাধার মুখে সেটা সম্ভব হয়নি।

অবশেষে সেই বাধা কাটল। এবার সিনেপ্রেমীদের অপেক্ষা, কবে বাংলাদেশে আসবে বলিউডের ‘পাঠান’। শোনা যাচ্ছে, সামনে ঈদে ছবিটি মুক্তি পাবে। 

যদিও এ খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নির্ভর করছে ‘পাঠান’ যিনি আমদানি করতে চান, সেই অনন্য মামুনের ওপর।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারতীয় সিনেমা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft