নাফিজ আলম কারাগারে
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪:৩৩ পিএম

রাজধানীর ভাটারা থানায় হওয়া মাদকের মামলায় নাফিজ মোহাম্মদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে হাজির করা হলে নাফিজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আজ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাদকসহ কয়েকটি মামলার আসামি নাফিজ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

ইতোমধ্যে তাকে একই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অপর এক মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকা মেট্রোপলিটান দায়রা জজের আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

সম্প্রতি ডয়েচে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ সকালে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

এসময় নাফিজের বাসা থেকে বিদেশি মদ এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয় বলে জানানো হয়।

২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। 

তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাফিজ আলম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft