প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:২১ পিএম

মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলো-তেরাইল গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে নওশাদ আলী, এলাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বজলু ও চেংগাড়া গ্রামের নঈমদ্দিনের ছেলে নুরুল ইসলাম।
জেলা বিএনপির সিনিয়র সভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, যখন বিএনপি’র কোন কর্মসূচি থাকে তখন মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করে আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়। এ মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংগী থানার উপ-পরিদর্শক এসআই মাসুদ ও আশিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাত আটটার দিকে পৌর এলাকার মৎস্য খামার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায়। সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে, বিএনপির অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ সহ দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা অবিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৯, তারিখঃ ২৯-১১-২২।