শিবগঞ্জে এতিমদের সম্মানে ইফতার-দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম, অস্বচ্ছল ও অসহায়দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশন আয়োজিত উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের রানীহাটি ফুটবল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন-জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু, ছত্রাজিতপু ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমুখ। 

পরে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft